নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হলো আরও একটি নতুন বাস

শিক্ষার্থীদের নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয়েছে আরও একটি নতুন বাস।
এই নতুন সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা আরও সম্প্রসারিত হবে এবং নিয়মিত পরিবহন সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক, কার্যকর ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নতুন এই বাস সংযোজন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Copyright © Netrokona University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: ICT Cell